উদ্দীপকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করছে। ব্যবসায়ের সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এই দায়িত্ব গুলোর মধ্যে রয়েছে জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাট সুবিধা প্রদান করে ইত্যাদি। উদ্দীপকের মি. আলী গরিব হলেও সমাজ হিতৈষী মানুষ। বাজারে তার মুদির দোকান। তিনি দেখেন দেশে বড় কোন দুর্যোগ হলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অনেক অর্থ জমা দেন। গণমাধ্যমে তা ফলাও করে প্রচার করে। সেই টাকায় স্কুল কলেজ তৈরি হয়। উক্ত দায়িত্ব গুলো সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর