উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীটির সম্প্রসারণ পণ্য বিনিময় এর কোন সহায়ক কাজটি সহায়তা করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যাবসায়টি সম্প্রসারণ পণ্য বিনিময় সহায়ক ব্যাংক ঋণ কাজটি সহায়তা করবে। যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকদের নির্দিষ্ট জামানতের বিনিময় ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করা হয় তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা হয় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণ কে কাজে লাগানো যায়। উদ্দীপকের জনাব নিজাম নিজস্ব ঘানিতে সরিষা ভাঙ্গিয়ে তেল উৎপাদন করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করেন। তার কাছে পরিচিত সবাই তেল ক্রয় করে এবং মান ভালো হওয়ায় অন্যদেরও ক্রয় করতে বলেন। বর্তমানে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসাটির সম্প্রসারণ করা জরুরী হয়ে পড়েছে।কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে তার পক্ষে ব্যবসার পরিধি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। অর্থ ছাড়া কোন ব্যবসায় পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পন্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। আবার ব্যবসার সম্প্রসারণ করার জন্য অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ গ্রহণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করার জন্য ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীটির সম্প্রসারণ পণ্য বিনিময় এর কোন সহায়ক …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর