ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাবে গত বছর চা উৎপাদন কমে যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের প্রভাবে গত বছর চা উৎপাদন কমে যায়। কোন দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায়ীক কার্যকলাপ ও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, অর্গানিক চা উৎপাদনে বাংলাদেশের পঞ্চগড় জেলা বিখ্যাত। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে গত বছর চা উৎপাদনের পরিমাণ কমে যায়। এতে চা চাষীগন আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আর এই বৃষ্টিপাত প্রাকৃতিক পরিবেশেরই উপাদান। তাই বলা যায়, ব্যবসায়ীর প্রাকৃতিক পরিবেশের প্রভাবে গত বছর চা উৎপাদন কমে যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাবে গত বছর চা উৎপাদন কমে যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর