"উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে অর্থনৈতিক পরিবেশ সহায়ক ভূমিকা পালন করবে"- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে অর্থনৈতিক পরিবেশের সহায়ক ভূমিকা পালন করবে- উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ বলে আমি মনে করি। কোন দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোন দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ ভালো, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশের ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করবে। উদ্দীপকে দেখা যায়, অর্গানিক চা উৎপাদনে বাংলাদেশের পঞ্চগড় জেলা বিখ্যাত। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে গত বছর চা উৎপাদনের পরিমাণ কমে যায়। এতে চা চাষীগন আর্থিক ক্ষতির সম্মখিন হন। পর্যাপ্ত মূলধনের অভাবে এ বছর চাষীগন উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেননি। তাই প্রয়োজনীয় মূলধনের জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হন। অর্থ ছাড়া কোন ব্যবসায়ই পরিচালনা করা যায় না।যেকোনো ব্যবসায় শুরু করতে বা পরিচালনা করতে কিংবা ব্যবসা সম্প্রসারণ করার জন্য অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। কেননা যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্য উন্নত ও অনুপস্থিতির পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের চাষীগন অর্থনৈতিক পরিবেশের ব্যাংক ঋণ উপাদানের মাধ্যমে ইতিবাচক ধারায় ফিরবে এবং তাদের উৎপাদনকার্য অব্যাহত রাখতে পারবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে অর্থনৈতিক পরিবেশ সহায়ক ভূমিকা পালন…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর