প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোন দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশে সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু এই জ্ঞানের ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব হয়। আর এই ফলে ব্যবসায়-বাণিজ্য আরো ব্যাপকতা লাভ করে। পৃথিবীর শিল্প উন্নত দেশগুলোর উন্নতির পেছনে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি। তাই প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে অপরিহার্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর