নিজামের কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নিজামের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলে। তুলা থেকে সুতা, সুতো থেকে কাপড়, কাপড় থেকে বস্ত্র, গম থেকে আটা, আটা থেকে বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদনের সবই উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব নিজাম নিজস্ব ঘানিতে সরিষা ভাঙ্গিয়ে তেল উৎপাদন করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করেন। তার কাছে পরিচিত সবাই তেল ক্রয় করে এবং মান ভালো হওয়ায় অন্যদেরও ক্রয় করতে বলেন। জনাব নিজামের তেল উৎপাদনের কাজটি উৎপাদনশিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব নিজামের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নিজামের কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর