"উদ্দীপকের পরিস্থিতিতে এই কোম্পানির সংগঠন বিলোপ সাধন ঘটবে"- বিলোপ সাধনের ধরন উল্লেখপূর্বক যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে কোম্পানি সংগঠনের আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোন যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বিলোপ সাধন বলে। কোম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী যদি কোন কোম্পানি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, এক বছরের মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হয়, অনবরত লোকসান করতে থাকে তবে এরূপ বিলোপ সাধন করতে হয়। উদ্দীপকে মি. A, মি. B এবং তাদের আরো ১৬ জন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন।প্রতিষ্ঠানটির জনগণের নিকট শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেন এবং যার পরিচালকের সংখ্যা ৯জন। শুরুতে প্রতিষ্ঠানটি বেশ ভালোভাবে চলছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানের পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি অনবরত লোকসান দিয়ে যাচ্ছে। এমনকি অদূর ভবিষ্যতে লাভ এর সম্ভাবনা নেই বললেই চলে। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির যদি অনবরত লোকসান করতে থাকে বা লাভের কোন সম্ভাবনা না থাকে তবে প্রতিষ্ঠানটি আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও অনবরত লোকসান দিচ্ছে এবং লাভের কোন সম্ভাবনা নেই। এমতাবস্থায় আমি মনে করি উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে কোম্পানির সংগঠনটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকের পরিস্থিতিতে এই কোম্পানির সংগঠন বিলোপ সাধন ঘটবে"- বিলোপ স…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর