জনাব রাসেল আল মামুনের প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখতে পারে? যুক্তি দেখাও।
উত্তর: জনাব রাসেল আল মামুনের এক মালিকানা ব্যবসায়ীটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসার মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন এবং ব্যবসা একাই পরিচালনা করেন তাকে এক মালিকানা ব্যবসা বলে। এই ব্যবসায় মালিক একজন থাকে বলে ব্যবসাটির আয়তন ছোট হয়। উদ্দীপকের জনাব রাসেল আল মামুন তার নিজস্ব কারখানায় চামড়ার জুতা উৎপাদন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহ করে থাকেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৩০ জন কর্মী নিয়োজিত আছে।তার দুই বিশ্বস্ত বন্ধু জনাব শফিক এবং জনাব রফিক উৎপাদন ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। উৎপাদিত জুতা নান্দনিক ও টেকসই হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে তার ব্যাপকভাবে হয়। তিনি এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন। ব্যবসায়-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যাবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ ও অদক্ষ, বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্দীপকের জনাব রাসেল আল মামুনের ব্যবসায়ীটিও এমন এক ধরনের ব্যবসায়। যেখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা অনেক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রাসেল আল মামুনের প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর