উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারী সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত এবং অন্য সকল অংশীদারদের দায়ের সীমাহীন থাকে তাকে সীমাবদ্ধ অংশীদারী ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায় অনেক সময় মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন সাধারণ অংশীদার গ্রহণের সম্ভাব্য পরিচালনাগত জটিলতা দেখা দেওয়ার ভয় থাকে। এমতাবস্থায় ব্যবসায়ের মূলধন বিনিয়োগের মাধ্যমে সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা হয়। ইফাত ,সিফাত ও রিফাত মৌখিক সমঝোতার মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। তিনজনেই সমপরিমাণ মূলধন বিনিয়োগ করেন। মুনাফা ও সমান হারে ভোগ করেন। চুক্তির শর্ত অনুসারে রিফাত শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। রিফাতের বৈশিষ্ট্য বিবেচনায় উদ্দীপকের ব্যবসায়িক সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারী সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর