সদস্যদের প্রকৃতির বিবেচনায় উদ্দীপকের সমবায় সমিতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সদস্যদের প্রকৃতি বিচারের উদ্দীপকের সমিতি উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উদ্যোক্তা কোন উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতির মূলত সদস্যদের প্রয়োজন মিটানো বা আর্থিক বৃহদায়তন উৎপাদন সুবিধা অর্জনের লক্ষে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে, আশরাফপুর গ্রামে ৫০ জন মৎস্য চাষী মিলে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধন সহ "আশরাফপুর মৎস্য চাষি সমিতি"গঠন করেন। এ সমিতির উদ্দেশ্য হলো সদস্যদের জন্য পুকুর লিজ নেওয়া, রেনুপনা উৎপাদন ও সংগ্রহ করা এবং উৎপাদিত মাছ বিক্রয়ের সুবিধা লাভ করা। প্রতিটি শেয়ার মূল্য ১০০ টাকা হারে সমিতির মোট মূলধন ৩০ লক্ষ টাকা।উক্ত সমিতির বৈশিষ্ট্য গুলো উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সদস্যদের প্রকৃতি বিচারের উদ্দীপকের সমিতি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সদস্যদের প্রকৃতির বিবেচনায় উদ্দীপকের সমবায় সমিতি কোন ধরনের? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর