উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ের কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের পণ্যের ক্ষেত্রে ব্যবসায়িক নৈতিকতা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা, ভালোকে ভালো এবং মন্দকে বর্জন করে চলা কে ব্যবসায় নৈতিকতা বলে। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ,সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি বিষয় মেনে চলাকে ব্যবসায় নৈতিকতা বলে। উদ্দীপকে ভেজাল খাদ্যদ্রব্য বিশক্রিয়ায় পাঁচ বছর বয়সী সন্তানের মৃত্যুর পর জনাব শামীম একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেন। নিজস্ব মূলধন ও ব্যাংক ঋণ থেকে তিনি তা স্থাপন করেন। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে সকল পর্যায়ে গুণগত মান নিয়ে তিনি সর্বদা সচেতন। স্বাস্থ্যসম্মত, সঠিক ওজন এবং ন্যায্য মূল্যের কারণে বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম। বর্তমানে তিনি একজন সফল শিল্পপতি। উক্ত কাজের মাধ্যমে বলা যায় তিনি ব্যবসায় নৈতিকতার সাথে পরিচালনা করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে পণ্যের ক্ষেত্রে ব্যবসায় নৈতিকতা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ের কোন বিষয়ের উ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর