সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসেবে উদ্দীপকের প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনাব শামীমের কার্যক্রম সম্পূর্ন যৌক্তিক। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ী শামীম সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা হলো এক ধরনের ব্যবসায়িক শিষ্টাচার বা নীতি। এমন নীতি সমাজের প্রতি ব্যবসার প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকে ব্যবসায়ীক নিয়মের অন্তর্ভুক্ত মনে করা হয়। উদ্দীপকে ভেজাল খাদ্যদ্রব্য বিশক্রিয়ায় পাঁচ বছর বয়সী সন্তানের মৃত্যুর পর জনাব শামীম একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেন। নিজস্ব মূলধন ও ব্যাংক ঋণ থেকে তিনি তা স্থাপন করেন। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে সকল পর্যায়ে গুণগত মান নিয়ে তিনি সর্বদা সচেতন। স্বাস্থ্যসম্মত, সঠিক ওজন এবং ন্যায্য মূল্যের কারণে বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম। বর্তমানে তিনি একজন সফল শিল্পপতি। তিনি তার প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা হতে প্রতিবছর ২৫% শিশুদের চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, শিশুদের নিরাপদ খাদ্য কর্মসূচি, শিশুদের টিকাদান কর্মসূচি ইত্যাদিতে দান করেন। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্থুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করায় ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অর্থ পুরনে ব্যর্থ হয় সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়।তাই বর্তমানে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয় যা উদ্দীপকের শামীম করেছে। তাই আমি মনে করি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনাব শামীম এর কার্যক্রম সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসেবে উদ্দীপকের প্রতিষ্ঠানের কার্যক্রম মূ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর