তুমি কি মনে করো জনাব রফিক কোম্পানির পরিচালক হতে পারবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: আমি মনে করি রফিক কোম্পানির পরিচালক হতে পারবে না। যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপসাধনকারী মূলধন ফেরত অন্যান্য চেয়ারম্যানদের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলে। এরূপ শেয়ার মালিকের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও এদের মূলধন প্রথমে ফেরত দেওয়া হয়। এরা ব্যবসায় প্রতিষ্ঠানে অংশ নিতে পারে না। উদ্দীপকে মেসার্স আলফা লি. একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি। এর ৫০ কোটি টাকায় সাধারণ শেয়ার মূলধনসহ মোট শেয়ার মূলধন ৭০ কোটি টাকা। কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে ৬% শেয়ারের মালিকানা থাকতে হবে এই মর্মে প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ দলিলে উল্লেখ রয়েছে। বহুদিন বিদেশে চাকরি করে দেশে ফিরে জনাব রফিক এই কোম্পানিতে ৬ কোটি টাকার শেয়ার ক্রয় করেন। তিনি বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে প্রতিবছর কোম্পানির নিকট থেকে ১০% হারে লতাংশ পান।সামনে নির্বাচনে কোম্পানির পরিচালক হতে তিনি আগ্রহী। যোগ্যতার সূচক শেয়ার ক্রয় করলেই একজন শেয়ারহোল্ডার পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করে। উদ্দীপকে কোম্পানির মোট শেয়ার মূলধন ৭০ কোটি টাকা। কোম্পানির শর্ত অনুযায়ী ৬% শেয়ার অর্থাৎ ৭০ কোটি ×৬%=৪,২০,০০,০০০ টাকার মালিকানা থাকলে একজন শেয়ার হোল্ডার পরিচালক হতে পারবে। জনাব রাকিব ৬ কোটি টাকার শেয়ার ক্রয় করেন, চা কোম্পানির শর্ত মোতাবেক অনেক বেশি। কিন্তু জনাব রফিক ৬ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে কোম্পানির নিকট হতে ১০% হারে লভ্যাংশ পান। অর্থাৎ তিনি অগ্রাধিকার শেয়ার হোল্ডার, আর অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনায় অংশ নিতে পারে না। তাই আমি মনে করি, জনাব রফিক কোম্পানির পরিচালক হতে পারবেনা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো জনাব রফিক কোম্পানির পরিচালক হতে পারবে? যুক্তিসহ মতা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর