উদ্দীপকের সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংগঠনটি মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন। কম আয়ের এবং সমশ্রেণীর কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইন অনুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্ন আয়ের একই শ্রেণীর মানুষ, যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে।এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন করা। উদ্দীপকে সিলভার হাউজিং এর ২০ জন বাসিন্দা মিলে একটি আইনগত সংগঠন গঠন করেন। এ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সমান হারে চাঁদা দেয় এবং সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করে। এ স্টোর থেকে এর সদস্য ও সদস্যদের বাইরে অন্যরা অন্য ন্যায্য মূল্যে মানসম্মত পন্য সামগ্রি ক্রয় করতে পারে। ফলে বিক্রির পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি মুনাফাও অর্জিত হচ্ছে। উক্ত বৈশিষ্ট্য গুলো সমবায় সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠন মালিকানার ভিত্তিতে সমবায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর