পরিবেশের সামাজিক উপাদান বলতে কী বোঝায়?
উত্তর: কোন সমাজের মানুষের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা, জাতীয়তা, ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ ও নৈতিকতা, আচার-আচরণ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সুনাম ও সুখ্যাতি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদির ওপর ভিত্তি করে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সমাজ বলতে পরস্পর নির্ভরশীল মানব গোষ্ঠীকে বোঝানো হয়। সামাজিক পরিবেশ ব্যবসায় পরিবেশকে দারুন ভাবে প্রভাবিত করে। যেমন- বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ধর্মীয় বিশ্বাসের কারণে মদ শিল্প গড়ে ওঠেনি। বাংলাদেশের জনসংখ্যা অধিক থাকায় সস্তা জনশক্তির কারণে পোশাক শিল্প প্রসার লাভ করেছে। সামাজিক পরিবেশের প্রধান উপাদান দুইটি। যথা: ১. সাংস্কৃতিক পরিবেশ ও ২. ধর্মীয় পরিবেশ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পরিবেশের সামাজিক উপাদান বলতে কী বোঝায়?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর