মিসেস সানজানার সিলেটে চা ও কমলালেবু বাগান করার পেছনে পরিবেশের কোন উপাদান আর্থিক ভূমিকা রেখেছে।
উত্তর: মিসেস সানজানার সিলেটের চা ও কমলালেবুর বাগান করার পেছনে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা রয়েছে। কোন দেশের জলবায়ু, প্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশে বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায়ীক কার্যকলাপ ও ভিন্নতা হয়ে থাকে। উদ্দীপকে মিসেস সানজানা সিলেটের জমি লিজ করে চা বাগান করেছেন। তিনি আরো কিছু জমির লিজ নিয়ে কমলালেবুর বাগান করেছেন। এক্ষেত্রে তিনি সিলেটের চা ও কমলালেবু উৎপাদনের জন্য মাটিকে গুরুত্ব দিয়েছেন, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, মিসেস সানজানার সিলেটে চা ও কমলালেবুর বাগান করার পেছনে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিসেস সানজানার সিলেটে চা ও কমলালেবু বাগান করার পেছনে পরিবেশের কোন উ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর