"প্রত্যক্ষ সম্পর্ক মি. দুর্জয়ের ব্যবসায়ীটিকে সফলতা এনে দিয়েছে"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যই দুর্জয়ের ব্যবসায়ীটিতে সফলতা এনে দিয়েছে। এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। এক মালিকানা ব্যবসায় পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে ব্যবসার সফলতার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকে মি. দুর্জয় পদ্মা সেতুর এক প্রান্তে একটি ফাস্টফুড এর দোকান চালু করেছেন। তিনি বেড়াতে আসা পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করেন। সঠিকভাবে, সঠিক সময়ে পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার ও সেবা প্রদানের জন্য ৬ জন কর্মচারী নিয়োগ করেছেন। তিনি পর্যটকদের চাহিদা অনুসারে খাবার যোগান দেওয়ায় অনেক সুনাম অর্জন করেছে। তিনি পদ্মা সেতুর অপরপ্রান্তে আরেকটি ফাস্টফুড এর দোকান স্থাপনের পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। এক মালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায় । মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা ও অসুবিধা বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজে ব্যবসায় সফলতা অর্জন। তাই বলা যায়, এক মালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকে ব্যবসায়টি সফল হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"প্রত্যক্ষ সম্পর্ক মি. দুর্জয়ের ব্যবসায়ীটিকে সফলতা এনে দিয়েছে"- …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর