উদ্দীপকে ব্যবসায়ীটি সাধারণ অংশীদারি ব্যবসার অন্তর্গত নির্দিষ্ট অংশীদারী ব্যবসায়।
যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন এর জন্য গঠিত হয়, তাকে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের সময় শেষ হলে বা উদ্দেশ্য বাস্তবায়িত হলে আপনা আপনি বিলোপ ঘটে। তবে সময় শেষ হওয়ার পর যদি তা চলতে থাকে তবে তার নির্দিষ্ট না হয়ে ঐচ্ছিক হয়ে যায়। উদ্দীপকে ক,খ,ও গ তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গঠন করেন। তাদের চুক্তিতে উল্লেখ ছিল ১০ তলা বিশিষ্ট তিনটি ভবন নির্মাণ। নির্দিষ্ট উদ্দেশ্যে উল্লেখিত অংশীদারের ব্যবসায়ীটি নির্দিষ্ট অংশীদারী ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসাটির সাধারণ অংশীদারের ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারী ব্যবসায়।