"মি. রাইয়ানের গড়ে তোলা গুদামজাতকরণ ব্যবস্থা ব্যবসায়ের সাফল্য লাভের জন্য খুবই প্রয়োজনীয়"- ব্যাখ্যা কর।
উত্তর: মি. রাইয়ানের গুদামজাতকরণ ব্যবস্থা ব্যবসায় সাফল্য লাভের জন্য খুবই প্রয়োজনীয়। উৎপাদন থেকে ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পন্য সংরক্ষণের যে ব্যবস্থা গ্রহণ করে থাকে তাকে গুদামজাতকরন বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য মৌসুমে ভোগ করা যায়। উদ্দীপকে মি. রাইয়ান ঢাকায় লালবাগের একজন বড় ফল ব্যবসায়ী। তিনি নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন আমবাগান হতে আম সংগ্রহ করেন। অতঃপর তিনি আমের আকার ও গুনাগুন ভেদে কয়েকটি শ্রেণীতে আম ভাগ করেন। তিনি ট্রাকে করে আম ঢাকায় নিয়ে আসেন। তিনি আম সংরক্ষণের জন্য পৃথক পৃথক ব্যবস্থা গড়ে তোলেন। তিনি পৃথক আম দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে ভাল মুনাফা অর্জন করেন। সুনাম অর্জন করায় খুচরা ফল ব্যবসায়ীরা তার নিকট হতে ফল কিনতে আগ্রহী হয়ে ওঠেন। গুদামজাতকরণ এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আম সংরক্ষণ করে রাখা যায়। এতে আমের গুণগতমান অক্ষুন্ন থাকে। ফলে গ্রাহকদের নিকট এর চাহিদা বেড়ে যায়। উদ্দীপকের রাইয়ান ও এমন ধরনের ব্যবসায়ী যিনি আম ক্রয় করে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি উক্ত আম জনগণের চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারবেন এবং তিনি আর্থিকভাবে লাভবান হবেন। তাই বলা যায়, রাইয়ানের গুদামজাতকরণ ব্যবস্থা সাফল্যের জন্য খুবই উপযোগী।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"মি. রাইয়ানের গড়ে তোলা গুদামজাতকরণ ব্যবস্থা ব্যবসায়ের সাফল্য লাভের…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর