উদ্দীপকে মি. জামানের প্রথম পর্যায়ের কার্যক্রমটির ব্যবসার আওতা বিবেচনায় কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. জামানের প্রথম পর্যায়ের কার্যক্রমটি হচ্ছে ব্যবসার আওতা বিবেচনায় বাণিজ্য। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য হলো ব্যবসায়ের বন্টনকারী শাখা। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে শিল্প উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বন্টন করাই বাণিজ্যের কাজ। উদ্দীপকে মি. জামান বিদেশি ইলেকট্রিক সামগ্রীর এজেন্ট হিসেবে ব্যবসায় করে আসছেন। তিনি প্রচার কার্যের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেন।উক্ত সরবরাহ জনিত কাজটির ব্যবসায় বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে জামানের প্রথম পর্যায়ে কার্যক্রমটি ব্যবসার আওতা বিবেচনায় বাণিজ্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. জামানের প্রথম পর্যায়ের কার্যক্রমটির ব্যবসার আওতা বিবে…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর