উদ্দীপক অনুযায়ী মি. আলিফ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী মি. আলিফ ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসার মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে এবং ঝুকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে।এ অংশীদারদের দায় সব সময় অসীম এবং অন্যান্য অংশীদারের মত মুনাফার অংশ পায়। তবে এ ধরনের অংশীদারদের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকে মি. আজিজ, মি.আতিক ও মি. আলিফ তিনজন বন্ধু মিলে চুক্তির মাধ্যমে একটি বুটিক্স কারখানা প্রতিষ্ঠা করেন। এদের মধ্যে মি. আলিফ ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না।কিন্ত মুনাফা ও দায় সব সময় গ্রহণ করে। উক্ত বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক অনুযায়ী মি. আলিফ ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী মি. আলিফ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর