"পরিবর্তিত সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে বেগবান করবে"- উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরিবর্তিত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করেন। উদ্দীপকে তারা ২০২০ সালের ২০% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেন। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। যাতে বৃহদায়তন উৎপাদন সুবিধা পাওয়া যায়। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় তারা জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সরবরাহের সিদ্ধান্ত নেন। উদ্দীপকের সদস্যরা পরবর্তীতে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেন। এরকম কোম্পানি গঠনের মাধ্যমে জনগণের নিকট শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ করতে পারে। এতে তারা তাদের ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হবে ফলে দেশের বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"পরিবর্তিত সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে বেগবান করবে"- উদ্দীপকের আলোকে এর …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর