যে কারণে তিন বন্ধু তাদের পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হল, উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: অংশীদারি ব্যবসায়ীটি নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকে তিন বন্ধু পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হল। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণ কে বুঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্র কে বোঝায়। যদিও অংশীদারী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ সুযোগ সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকে ক, খ ও গ তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটা অংশীদারী ব্যবসায় গড়ে তোলেন । তাদের চুক্তিপত্রে উল্লেখ ছিল তারা ১০ তলা বিশিষ্ট ভবণ নির্মাণ করবেন। ভবন নির্মাণ শেষে দেখা গেল একজন দেনাদার তিন লক্ষ টাকা দিতে গড়মসি করছে। এই অবস্থায় তারা আদালতের আশ্রয় নিয়ে উক্ত টাকা আদায় করতে ব্যর্থ হয়। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ের সুবিধা পেতে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করার থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধা ও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। তাই বলা যায়, নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকে তিন বন্ধু পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
যে কারণে তিন বন্ধু তাদের পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হল,…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর