উদ্দীপকে মি. জনি ঘুমন্ত অংশীদার, তার সমান মুনাফা তাদের বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক।
যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে।এ অংশীদারের দায় সব সময় অসীম এবং অন্যান্য অংশীদারের মতো মুনাফার অংশ পায়। এ ধরনের অংশীদারের অবসর সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না।
উদ্দীপকে রনি, মনি ও জনি তিন বন্ধু সমান মূলধন বিনিয়োগ করে জামালপুরে দয়াময়ী মোড়ে "অভিজাত ক্লিনিক" নামে একটি প্রাইভেট ক্লিনিক স্থাপন করেন।মি. সানি একজন এমবিবিএস ডাক্তার। তিনি দক্ষ ও অভিজ্ঞ একজন ব্যক্তি। এ সকল সদস্য মূলধন ছাড়াই তাকে অংশীদার করে নেয়। সানি, রনি ও মনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। মি. জনি ব্যবসায় মূলধন বিনিয়োগ করলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেনি। বছর শেষের জনি সমান মুনাফা দাবি করে। ফলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
অংশীদারি আইন অনুযায়ী ঘুমন্ত অংশীদার ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ না করলেও সমান মুনাফা ভোগ করার অধিকারী। এছাড়াও অংশীদারি চুক্তিতে মুনাফা বন্টনের কথা উল্লেখ না থাকলে সবাই সমান হারের মুনাফা পাবে। উদ্দীপকে সমিতিতে চারজন সদস্য রয়েছে এবং এরা প্রত্যেকে সমান মুনাফা পাওয়ার দাবীদার।
তাই বলা যায়, ঘুমন্ত অংশীদার হিসেবের জনির সমান মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক।