উদ্দীপকে বর্ণিত মি. সানি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. সানি কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায় কোন মূলধন বিনিয়োগ করে না, শুধু নিজের দক্ষতা ও শ্রমকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজেদের শ্রম, মেধা ও দক্ষতাকে পুজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের মত ব্যবসায় লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং এরা অসীম দায় বহন করে। উদ্দীপকে রনি, মনি ও জনি তিন বন্ধু সমান মূলধন বিনিয়োগ করে জামালপুরে দয়াময়ী মোড়ে "অভিজাত ক্লিনিক" নামে একটি প্রাইভেট ক্লিনিক স্থাপন করেন।মি. সানি একজন এমবিবিএস ডাক্তার। তিনি দক্ষ ও অভিজ্ঞ একজন ব্যক্তি। এ সকল সদস্য মূলধন ছাড়াই তাকে অংশীদার করে নেয়। সানি, রনি ও মনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। সানির বৈশিষ্ট্যটি কর্মী অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সানি কর্মী অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. সানি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর