মি. আসাদের সমবায় প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের?- ব্যাখ্যা কর।
উত্তর: মি. আসাদের সমবায় প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতির বিচারে উৎপাদক সমবায় সমিতি। উৎপাদক উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতি মূলত কোন এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক ও বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে মি. আসাদ একজন অল্প শিক্ষিত কৃষক। তিনি এলাকায় ১০০ জন কৃষককে সংগঠিত করে নিজেদের কল্যাণ সাধনের জন্য ব্যবসায় গড়ে তোলেন। এখানে প্রত্যেক সদস্য কৃষক। প্রতি সপ্তাহে ১০০ টাকা করে জমা রাখে। কৃষকদের গড়া সমিতি উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আসাদের সমবায় প্রতিষ্ঠানটির সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. আসাদের সমবায় প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের?- …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর