"উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানি যে ধরনের বিলোপ সাধন যথাযথ" - উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্ভূত পরিস্থিতিতে উদ্দীপকের কোম্পানিটি আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধক এর আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোন যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। কোম্পানি আইন অনুযায়ী যদি কোন কোম্পানি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, এক বছরের মধ্যে সাধন করতে হয়। উদ্দীপকে মি. রোহান গোল্ডেন লিমিটেড কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিবছর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি অনবরত লোকসান করতে থাকায় কোম্পানি পরিচালনায় অচল অবস্থায় সৃষ্টি হয়। অতি সম্প্রীতির ঋণ পরিশোধে কোম্পানি অক্ষমতা প্রতিমান হয়। এমতাবস্থায় কোম্পানির বিলোপ সাধন ঘটে। কোম্পানি আইন অনুযায়ী যদি কোম্পানি ৫০০০ টাকা বা এর অতিরিক্ত দেনা পরিশোধে অক্ষম হলে, অনররত লোকসান করতে থাকলে তবে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ঋন পরশোধের অক্ষম এবং অনবরত লোকসান করেছে। তাই বলা যায়, উক্ত পরিস্থিতিতে উদ্দীপকের কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানি যে ধরনের বিলোপ সাধন যথাযথ" - উদ্দীপকের…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর