লভ্যাংশ বন্টনের সিদ্ধান্ত সমবায়ের বৈশিষ্ট্য বিচারে যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের বন্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫+৩) =১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০-১৮) =৮২% সদস্যদের মধ্যে বন্টন করা হয়।
উদ্দীপকে দেখা যায়, তারা ২০২২ সালে ১,০০,০০০ টাকা মুনাফা করে ৮২, ০০০ হাজার টাকার লভ্যাংশ হিসেবে বন্টনের সিদ্ধান্ত নেয়।
উদ্দীপকে সমিতির সদস্যরা ১০০০০০ টাকা মুনাফার মধ্যে ৮২০০০ টাকা নিজেদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেন। সমিতির বিধান অনুযায়ী অর্জিত মুনাফার ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৮২% সদস্যদের মধ্যে বন্টন করা হবে। তাহলে সদস্যদের মধ্যে মুনাফা বন্টিত হবে (১০০০০০×৮২÷১০০) =৮২,০০০ টাকা।
সমবায় আইন অনুযায়ী সদস্যরা ৮২ হাজার টাকা পাবে এবং তারা ওই পরিমাণ অর্থই নিজেদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নেন। তাই আমি মনে করি, লভ্যাংশ বন্টনের সিদ্ধান্ত সমবায়ের বৈশিষ্ট্য বিচারে যথার্থ হয়েছে।