উদ্দীপকে মি. ওয়াই সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পন্য সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসার দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায় সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরেই প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে।
উদ্দীপকে মি. ওয়াই একজন দোকানদার। তিনি নকল পণ্য বিক্রি করেন। যার জন্য সম্প্রীতি ৫২,০০০ টাকা জরিমানা করা হয়। তার এই নকল পণ্য বিক্রয় করা সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনের পরিপন্থী।
তাই বলা যায়, উদ্দীপকে মি.ওয়াই সমাজের ক্রেতা ও ভোক্তার পক্ষের প্রতি দায়িত্বও পালনে অবহেলা করেছে।