উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনশিল্পের অন্তর্গত সংযোজন শিল্প। যে শিল্প পৃথক পৃথক অনেকগুলো উৎপাদিত অংশকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ব্যবহারযোগ্য নতুন পণ্যদ্রব্য তৈরি করা হয় তাকে সংযোজন শিল্প বলে। যেমন: মোটরগাড়ি, রেডিও, টেলিভিশন, জাহাজ, বিমান, কম্পিউটার, রেল ইঞ্জিন ইত্যাদ। উদ্দীপকে কারিগরি প্রশিক্ষণ নিয়ে মি. রফিক ও মি. শফিক একটি কারখানার স্থাপন করলেন। কারখানায় কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষিত করে তুললেন। যথাযথ নিয়ম মেনে তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংগ্রহ করেন। সেগুলো দিয়ে তারা "pq-1" নামক মোবাইল সেট প্রস্তুত করে বাজারে বিক্রয় করেন। মোবাইল সেট প্রস্তুত সংযোজন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনশিল্পের অন্তর্গত সংযোজন শিল্প।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর