তুমি কি মনে কর জনৈক সদস্যদের প্রস্তাব যৌক্তিক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সদস্যদের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বন্টন করা যায় না। এক্ষেত্রে সমিতির অর্জিত ১৫% মুনাফা সংরক্ষিত তহবিল এবং ৩% মোট ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট ৮২% সদস্যদের মধ্যে বন্টন করা হয়। উদ্দীপকে কুমিল্লা জেলার লালমাই এলাকায় সবজি চাষিরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রির সাথে সাথে শহরের বাজারেও বিক্রি হয়। গত বছর তারা ১,০০,০০০ টাকা মুনাফা বন্টন করে। একজন সদস্য অর্জিত সমুদায় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের প্রস্তাব করেন। সমিতির সদস্যের প্রস্তাব অনুযায়ী দেখা যায়, পুরো এক লক্ষ টাকায় সদস্যদের মধ্যে বন্টন করে দিতে হয়। কিন্তু সমিতির বিধান অনুযায়ী অর্জিত মুনাফার ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয় অবশিষ্ট ৮২% বন্টন করা হয়। তাহলে সদস্যদের মধ্যে মুনাফা বন্টিত হবে =(১০০০০০×৮২÷১০০) = ৮২,০০০ টাকা। উদ্দীপকে সদস্যদের উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী সদস্যদের মধ্যে বন্টন করতে হবে ১০০০০০ টাকা। অথচ সদস্যরা পাবে ৮২ হাজার টাকা।তাই মনে করি উদ্দীপকের সদস্যদের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর জনৈক সদস্যদের প্রস্তাব যৌক্তিক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর