জনাব T এর দাবির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে T ঘুমন্ত অংশীদার, তার মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সব সময় অসীম এবং অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকে R, P এবং S মিলে একটি বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে একটি অংশের ব্যবসায় গড়ে তোলেন। সকলে ৬০ লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন।ভবন নির্মাণকালীন সময়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত মূলধনের প্রয়োজনীয়তা দেখা দিলে জনাব T কে তাদের অংশীদার করে নেন। জনাব T ৩৫ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেন তবে কোন কাজে অংশগ্রহণ করেন না। ব্যবসায় ৩০ লক্ষ টাকা মুনাফা অর্জিত হলে জনাব T ৭ লক্ষ টাকা মুনাফা দাবি করে। উল্লেখ্য, মুনাফা বন্টন সংক্রান্ত কোনো তথ্য চুক্তিপত্রে বর্ণিত নেই। অংশীদারি আইন অনুযায়ী ঘুমন্ত অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ না করলেও সমান মুনাফা ভোগ করার অধিকারী। এছাড়াও উক্ত অংশীদারী চুক্তিতে মুনাফা বন্টনের কথা উল্লেখ করা না থাকলে সবাই সমান হারে মুনাফা পাবে। উদ্দীপকে সমিতির সদস্য চার জন এবং মুনাফা ৩০লক্ষ টাকা হয়। এই লক্ষ্যে সবাই ৭ লক্ষ ৫০ হাজার টাকা করে পাবে। তাই মনে করি, এ লক্ষ্যে ঘুমন্ত অংশীদারের মুনাফা দাবি যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব T এর দাবির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর