সামর্থ্য ও মূলধনের সীমাবদ্ধতার কারণে জনাব মাহির একমালিকানা ব্যবসায়ীদের সম্প্রসারণের অন্তরায় হয়ে দাঁড়ায় -উক্তিটি যথার্থ।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ীকে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসার মালিক একক দায়িত্বের মূলধন জোগাড় করে, এখন ভাবে দায় বহন করে এবং একক ভাবে মুনাফা ভোগ করে। ব্যবসায় যেকোনো সিদ্ধান্ত তিনি কারো সাথে কোনরূপ শেয়ার করতে বাধ্য থাকেন না।
উদ্দীপকে জনাব মাহির দীর্ঘদিন একটি দর্জির দোকানে কাজ করে পোশাকের আকর্ষণীয় ডিজাইনার হিসেবে সুখ্যাতি অর্জন করেন। অবশেষে তিনি নিজ উদ্যোগে মাইসা টেইলার্স নামে একটি দোকান দেন। সুন্দর ডিজাইন এবং কাজের মানের প্রতি সচেতনতার কারণে তার সুনাম ছড়িয়ে পড়ে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও একা কাজ করতে হয় বিধায় তিনি সকলের চাহিদা পূরণ করতে পারেন না। আবার ব্যবসাটির সম্প্রসারণ করতে পারছে না।
উদ্দীপকে ব্যবসায়ীটি একমালিকানা ব্যবসায়।এরূপ ব্যবসায়ের মালিক একজন থাকে বলে তিনি নিজের ব্যবসায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ এবং মূলধনের যোগান দেন। কিন্তু সব সময় একা সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় মূলধনের যোগান দেওয়া যায় না। ফলে ব্যবসাটির সম্প্রসারণ করে ক্রেতার চাহিদা পূরণ করা যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও এমন সমস্যা দেখা দিয়েছে। তাই আমি মনে করি, জনাব মাহির এক মালিকানা ব্যবসায়িটির সম্প্রসারণ ব্যক্তিগত সামর্থ্য ও মূলধনের সীমাবদ্ধতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।