পরিবেশের কোন উপাদান বিবেচনা করে জনাব কাশেম শোরুম স্থাপন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক পরিবেশের উপাদান বিবেচনা করায় জনাব কাশেম শোরুম স্থাপন করেছেন। কোন দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশে ঐতিহ্য ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের উপাদান গুলো মূলত মানুষের সৃষ্টি এবং মানুষের কার্যক্রম দ্বারা প্রবর্তিত হয়। উদ্দীপকের রাজশাহীর জনাব কাশেমের পরিবহনের বংশপরম্পরায় সিল্ক শাড়ির ব্যবসা রয়েছে। ফ্যাশন ডিজাইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি পরিবারিক ঐতিহ্য বিবেচনায় ঢাকায় "সিল্ক শাড়ি বিতান" নামক একটি শোরুম খুলেন।সেখানে তিনি আধুনিক ডিজাইনের শাড়ি তৈরি ও বিক্রি করেন। মানসম্মত, নান্দনিক এবং ন্যায্যদামের কারণে তার পণ্যের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সিল্ক শাড়ির এমন ঐতিহ্য সামাজিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, সামাজিক পরিবেশের উপাদান বিবেচনা করায় জনাব কাসেম শোরুম স্থাপন করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পরিবেশের কোন উপাদান বিবেচনা করে জনাব কাশেম শোরুম স্থাপন করেন? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর