উদ্দীপকে বর্ণিত জনাব মাহির ব্যবসায়ী একমালিকানা ব্যবসায়ের কোন ক্ষেত্রটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাহির ব্যবসায় এক মালিকানা ব্যবসায়ের পরিবর্তনশীল চাহিদার পণ্যের ব্যবসায় ক্ষেত্রটি ফুটে উঠেছে। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের ক্ষেত্র গুলোর মধ্যে অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে পরিবর্তনশীল চাহিদার পণ্যের ব্যবসায়। অর্থাৎ যে সকল পণ্যের চাহিদা সর্বদা পরিবর্তনশীল সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। যেমন: দর্জির দোকান ও ফার্নিচারের দোকান ইত্যাদি। উদ্দীপকে জনাব মাহির দীর্ঘদিন একটি দর্জির দোকানে কাজ করে পোশাকের আকর্ষণীয় ডিজাইনার হিসেবে সুখ্যাতি অর্জন করেন। অবশেষে তিনি নিজ উদ্যোগে মাইসা টেইলার্স নামে একটি দোকান দেন। সুন্দর ডিজাইন এবং কাজের মানের প্রতি সচেতনতার কারণে তার সুনাম ছড়িয়ে পড়ে। উক্ত টেইলার্সের দোকান এক মালিকানা ব্যবসায়ের পরিবর্তনশীল পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব মাহির ব্যবসায় এক মালিকানা ব্যবসায় পরিবর্তনশীল চাহিদা পণ্যের ব্যবসায়িক ক্ষেত্রে ফুটে উঠেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব মাহির ব্যবসায়ী একমালিকানা ব্যবসায়ের কোন ক্ষেত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর