উদ্দীপকে সংঘটিত দূষণ রোধে প্রতিষ্ঠানটি কি পদক্ষেপ নিতে পারে বলি তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সংঘটিত দূষণরোধে প্রতিষ্ঠানটির উচিত বর্জ্য শোধন তন্ত্র বসানো। কারখানায় বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্রকে বর্জ্য শোধনযন্ত্র ETP-Effuent treatment plant বলে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশের মন্ত্রণালয় প্রত্যেক কারখানায় উক্ত যন্ত্র বসানকে বাধ্যতামূলক করে তুলেছে। উদ্দীপকে ফাইভ স্টার ফার্মাসিউটিক্যাল লি." এ ২০০০ জন কর্মচারী নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটি শুল্ক ও বাণিজ্য নীতি কঠোরভাবে অনুসরণ করে এবং গত বছর দুই কোটি টাকা ভ্যাট প্রদান করেন। সম্প্রীতি প্রতিষ্ঠানটি দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যেখানে প্রায় সমসংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে প্রতিষ্ঠানটির কারখানা হতে নিঃসৃত বর্জ্য পার্শ্ববর্তী জলাশয় ও নদীর পানিকে দূষিত করছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির উচিত কারখানার বর্জ্য শোধন যন্ত্র বসানো। এতে তার কারখানার ময়লা আবর্জনা নদীতে বা জলাশয় পড়বে না। আর নদী বা জলাশয় দূষণমুক্ত হলে পরিবেশ সংরক্ষিত হবে এবং মানুষ দূষণের হাত থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকে সংঘটিত দূষণ রোধে প্রতিষ্ঠানটির উচিত বর্জ্য শোধন যন্ত্র বসানো।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সংঘটিত দূষণ রোধে প্রতিষ্ঠানটি কি পদক্ষেপ নিতে পারে বলি তুম…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর