জনাব আনিসের সফলতায় ব্যবসায়িক পর্যায়িতকরণ কাজের অবদান সবচেয়ে বেশি।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পন্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি ব্যবসার গুরুত্বপূর্ণ একটি কাজ। এ কাজের মাধ্যমে মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। প্রমিতকরন ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি এক ধরনের শারীরিক কাজ।
উদ্দীপকের জনাব আনিসের চাঁদপুরে কচুয়ার একটি সুপারশপ আছে। তিনি ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী বিভিন্ন পণ্য সংগ্রহ করেন। ক্রীত পন্য গুলোর আকার, কোয়ালিটি ও ওজনের ভিত্তিতে ভাগ করে মান অনুযায়ী বিভিন্ন সেলফে সাজিয়ে রাখেন। ক্রেতারা সহজেই তার পছন্দমত পণ্য ক্রয় করতে পারে বলে তার দোকানে সব সময় ক্রেতার সমাগম থাকে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী।
ব্যবসার ক্ষেত্রে পর্যায়িতকরণের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে পণ্য সামগ্রীকে বিভিন্ন ভাগে যেমন: ছোট, মাঝারি ও বড় ইত্যাদি ভাগে ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য ভিন্ন হয়ে থাকে। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায় এবং ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়, যা ব্যবসায়ীকে সফল ব্যবসায়ীতে পরিণত করে। তাই আমি মনে করি, জনাব আনিসের সফলতায় ব্যবসায়ীর পর্যায়িতকরণ কাজের অবদান বেশি।