জনাব W এর দায় অস্বীকার করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব w নাম মাত্র অংশীদার, প্রতিষ্ঠানের ঋণের দায় অস্বীকার করা তার জন্য অযৌক্তিক। যে অংশীদারি ব্যবসার মূলধন বিনিয়োগ করেন না ব্যবসায়ের পরিচালনায় অংশগ্রহণ করেন না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেন তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না। উদ্দীপকে দুই বন্ধু X ও Y চুক্তির ভিত্তিতে "সমতা এন্টারপ্রাইজ" নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।সমাজের গণমান্য ব্যক্তি W নির্দিষ্ট লাভের অংশপ্রাপ্তির বিনিময়ে ব্যবসায় তার নাম ব্যবহার করতে দেয় এবং নিজেদেরকে একজন অংশীদার হিসেবে পরিচিতি দেন।তবে তিনি কোন মূলধন বিনিয়োগ করেন না।তাকে অংশীদার ভেবে তারই পরিচিত একজন ব্যবসায়ী ২ লক্ষ টাকা ঋণ দেন। কোভিড পরবর্তী পরিস্থিতিতে ব্যবসায়ীটি বন্ধ হয়ে যায়। অন্যান্য অংশীদারগন জনাব W কে ঋণের নির্দিষ্ট অংশ পরিশোধ করার কথা জানালেন তিনি তা দিতে অস্বীকৃতি জানান। উদ্দীপকে W হচ্ছে নামমাত্র অংশীদার।তার নামের সুনাম ব্যবসায়ীকে ব্যবহারের অনুমতি দেন। এজন্য সে ব্যবসায় হতে বেতন বা লাভের অংশগ্রহণ করে। আর তার এই নাম ব্যবহারের জন্য প্রতিষ্ঠান কোন দায় থাকে গ্রহণ করতে হয় না হলেও তৃতীয় পক্ষের দায় সাধারণ অংশীদারের ন্যায় বহন করতে হয়। তাই আমি মনে করি নাম মাত্র অংশীদার হিসেবে তার ঋণের দায় অস্বীকার করাটা সম্পূর্ণ অযৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব W এর দায় অস্বীকার করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর