উদ্দীপকের জেলেরা ভোক্তা সমবায় সমিতির গঠন করেছে, যা সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্দিষ্ট এলাকায় ভোগকারীরা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যের মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রতিষ্ঠা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকায় ক্রেতা ও ভোক্তাগন এরূপ সমিতি গঠন করেন।
উদ্দীপকে দেখা যায়, ময়নামতি এলাকার ৫০ জন সদস্য মিলে একটি সমবায় সমিতি গড়ে তোলেন। তারা গৌরীপুর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সামান্য লাভে সমিতির সদস্যদের মধ্যে বিক্রি করেন। গত বছর তারা প্রচুর মুনাফা অর্জন করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত গ্রহণ করা হয়। কোন সদস্য এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেনা।
সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্থ ভোগ কারীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। উদ্দীপকের ভোক্তা সমবায় সমিতির মধ্যে সদস্যরা নায্য মূল্য ক্রয় করতে পারবে। এতে তারা মধ্যস্থভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা করতে পারবে। তাই বলা যায়, জেলেদের গঠিত ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে তাদের আর্থসামাজিক মান উন্নত হবে।