উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অভ্যন্তরীণ ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ ব্যবসায়ের অন্তর্গত খুচরা ব্যবসায়ের সাথে জড়িত। যে ব্যবসার প্রতিষ্ঠান মূলধন অর্জনের উদ্দেশ্যে পাইকারদের কাছ থেকে পণ্য ক্রয় করে ভোক্তাদের বিক্রয় করে তাকে খুচরা ব্যবসা বলে। কিন্তু ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগ খুচরা ব্যবসায় ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। সাধারণত স্বল্প পুঁজি নিয়ে এরূপ ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। উদ্দীপকের জনাব আনিসের চাঁদপুরে কচুয়ার একটি সুপারশপ আছে। তিনি ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী বিভিন্ন পণ্য সংগ্রহ করেন। ক্রীত পন্য গুলোর আকার, কোয়ালিটি ও ওজনের ভিত্তিতে ভাগ করে মান অনুযায়ী বিভিন্ন সেলফে সাজিয়ে রাখেন। ক্রেতারা সহজেই তার পছন্দমত পণ্য ক্রয় করতে পারে বলে।জনাব আনিসের ব্যবসায়ী এমন কার্যক্রম গুলো খুচরা ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসাটি অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত খুচরা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অভ্যন্তরীণ ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর