উদ্দীপকের তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে সমর্থ হল- তোমার মতামতের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: নিবন্ধন থাকার কারণে উদ্দীপকে তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে সামর্থ হল। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারের ব্যবসার নাম তালিকাভুক্তকরণ কে বোঝায়। তবে প্রকৃত পক্ষে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধন কে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকে ইতি, বিথী ও লিপি তিন বান্ধবী স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে ৭ বছরের জন্য একটা অংশীদারী ব্যবসা গঠন করেন। তাদের ব্যবসার সফলভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু জনাব সুজনের নিকট তাদের পাওনা তিন লক্ষ টাকা বারবার তাগাদা দিয়েও আদায় করতে পারছেন না। অবস্থায় তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় গ্রহণ করে। এখন উক্ত তিন লক্ষ টাকা আদালতের মাধ্যমে আদায় হবে বলে তারা বিশ্বাস করে। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ী নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায় সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিবন্ধন করা ছিল। তাই উদ্দীপকে তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে সমর্থ হল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে সমর্থ হল- তোম…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর