দেশের অর্থনৈতিক উন্নয়নে লিজার একমালিকানা ব্যবসায়ীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে এবং যিনি নিজেই ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন,ঝুঁকি গ্রহণ একাই করেন, মুনাফা একাই ভোগ করেন এবং দায় একাই পরিশোধ করেন এরূপ ব্যবসায় পরিচালনা করাকে একমালিকানা ব্যবসাশ বলে। এই ব্যবসায় মালিক একজন থাকে বলে ব্যবসার আয়তনটি ছোট হয়।
উদ্দীপকের লিজা পড়াশোনার পাশাপাশি "কুইন" নামে একটি বিউটি পার্লারের দোকান পরিচালনা করেন। তিনি পার্লারের দক্ষ কর্মী নিয়োগ দেন। পাশাপাশি নিজেও গ্রাহকদের সেবা দেন। তিনি গ্রাহকদের অভাব- অভিযোগ মনোযোগ সহকারে শুনেন এবং সে অনুযায়ী সেবা দানের চেষ্টা করেন। গ্রাহকরা তার ওপর খুবই সন্তুষ্ট। অল্পদিনে তার ব্যবসায়ের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিন তার পার্লারে ভিড় লেগে থাকে। এখন তিনি "কুইন-২" নামে আরেকটি বিউটি পার্লার খোলেন এবং সেখানে পাঁচজন দক্ষ কর্মী নিয়োগ দেন।
ব্যবসায়-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ অধ্যক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্দীপকে লিজার ব্যবসায়টি ও এমন এক ধরনের ব্যবসায়। যেখানে বেশ কয়েকজন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই মনে করি লিজার এক মালিকানা ব্যবসায়ীটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।