উদ্দীপকের মিস রুমির ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিস রুমির ব্যবসায় কৃষি খাতের অন্তর্গত। কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি,বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ-নদী ও ভূগর্ভ পানি ইত্যাদি কৃষি কাজের জন্য মুখ্য অবলম্বন। এ শিল্প যেমনি মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দেন তেমনি শিল্পের কাঁচামালের একটা উল্লেখযোগ্য অংশই এই শিল্প থেকে আসে। যেমন: ধান, পাট,গম, চা ও তুলা ইত্যাদি। উদ্দীপকে দেখা যায় মিস রুমি ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে জাপান যান। সেখানকার স্ট্রবেরির স্বাদ তাকে খুব আকৃষ্ট করে। এই সাধের কথা মাথায় রেখে তিনি ভেবেছিলেন, দেশের মাটিতে এই ফলের চাষ করবেন। পরবর্তীতে তিনি নাটোরে নিজ গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে স্ট্রবেরি চাষ শুরু করেন। কিছুদিন যেতে ইহার ফলন বেশ ভালো হতে লাগলো। বিক্রি অনেক বেড়েছে। বর্তমানে তিনি বিদেশে স্ট্রবেরির রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। উক্ত ফল চাষ কৃষি শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস রুমির ব্যবসায়টি কৃষি শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মিস রুমির ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর