উদ্দীপকের রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতিতে গতিশীল করতে ভূমিকা রাখবে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতিকে গতিশীল করবে বলে আমি মনে করি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ দেশের পণ্য অন্য দেশে বা অন্য দেশের ব্যবসায়ী নিকট বিক্রি করাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ার সকল দেশে রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়। মিস রুমি ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে জাপান যান। সেখানকার স্ট্রবেরির স্বাদ তাকে খুব আকৃষ্ট করে। এই সাধের কথা মাথায় রেখে তিনি ভেবেছিলেন, দেশের মাটিতে এই ফলের চাষ করবেন। পরবর্তীতে তিনি নাটোরে নিজ গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে স্ট্রবেরি চাষ শুরু করেন। কিছুদিন যেতে ইহার ফলন বেশ ভালো হতে লাগলো। বিক্রি অনেক বেড়েছে। বর্তমানে তিনি বিদেশে স্ট্রবেরির রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এরই মধ্যে তিনি ৩০ জন যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উদ্দীপকে মিস রুমি স্ট্রবেরি চাষ করেন। উক্ত ফল তিনি নিজ দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করেন। তিনি রপ্তানি কাজের মাধ্যমে নিজের আয়ের পাশাপাশি দেশের আয় বৃদ্ধি করেন। এর ফলে বেকার সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা সচল হয়। তাই বলা যায়, উদ্দীপকে রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতিকে গতিশীল রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতিতে গতিশীল করতে ভূমিকা রাখবে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর