"উদ্দীপকের জনাব ইমরানের সফলতার চাবিকাঠি হল ব্যবসায়"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইমরানের সফলতার চাবিকাঠি হল ব্যবসায় উক্তিটি যথেষ্ট। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোন কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়া ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকের জনাব ইমরান আমের মৌসুমে রাজশাহী থেকে আম কিনে ঢাকায় বিক্রি করেন। গতানুগতিক ব্যবসায়ীগণ ফরমালিনের কথা চিন্তা না করে রাজশাহীর বাজার থেকে আম কিনে ঢাকায় বিক্রি করেন। কিন্তু জনাব ইমরান সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে ফরমালিন মুক্ত আম কেনেন। ফরমালিনমুক্ত আম পচে লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে, তা জেনেও জনাব ইমরান এই কাজ করেন। কয়েক বছরের মধ্যে তিনি একজন বড় ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। সফল ব্যবসায়ী হলো এমন একজন ব্যক্তি জিনি ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পদযাত্রার নতুন ব্যবস্থা চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনের সক্ষম হন। উদ্দীপকে জনাব ইমরান ও একজন সফল ব্যবসায়ী। তিনি রাজশাহীর আমের বাগান থেকে ফরমালিনমুক্ত আম কিনে বিভিন্ন বাজারে বিক্রয় করেন এবং প্রচুর টাকা আয় করেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ইমরানের সফলতার চাবিকাঠি হল ব্যবসায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকের জনাব ইমরানের সফলতার চাবিকাঠি হল ব্যবসায়"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর