"উদ্দীপকে পরবর্তীতে সিদ্ধান্তের বাস্তবায়ন দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পরিবর্তিত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কোম্পানিতে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে। উদ্দীপকের জনাব মাহবুব ও তার ৫ বন্ধু একত্রিত হয়ে কৃত্রিমসত্তা বিশিষ্ট "ABC টেক্সটাইল লি." নামে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল ১০০কোটি টাকা। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটির বর্তমান ধরন পরিবর্তন এবং আইন মোতাবেক জনসাধারণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন ফলে প্রতিষ্ঠানটি বৃহদায়তন উৎপাদন সুবিধা ভোগ করতে পারবে এবং অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উদ্দীপকের সদস্যরা পরবর্তীতে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেন। এরকমক কোম্পানির মাধ্যমে দেশের অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধান হবে এবং দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে যাবে। আর মাথাপিছু আয় বেড়ে যায় বলে দেশে জাতীয় আয় বৃদ্ধি পায়। এছাড়াও বৃহৎদায়তন ব্যবসায়ের মাধ্যমে দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হয়, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি মনে করি, উদ্দীপকে পাবলিক লিমিটেড কোম্পানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে পরবর্তীতে সিদ্ধান্তের বাস্তবায়ন দেশের অর্থনীতিতে ইতিবাচক…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর