উদ্দীপকে নিবন্ধক জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নিবন্ধক জেলেদের উপবিধি দলিল প্রস্তুত করতে বলেছেন। যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে। সমবায় সমিতির উপবিধি কে সমিতির গঠনতন্ত্র বা সমিতির মূল দলিল বলা হয়। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। উদ্দীপকে দেখা যায়, তিতাস নদী পার সংলগ্ন কমলাপুরের জেলেরা একত্রিত হয়ে নিজেদের আর্থিক উন্নয়ন ও প্রয়োজনে অর্থসংস্থানের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এখানে, সমবায় সকল আদর্শ মেনে চলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সমিতি গঠনের বিষয়ে নিবন্ধকের সাথে পরামর্শ করলে নিবন্ধক তাদেরকে সমবায়ের নিয়ম নীতি উল্লেখ করে একটি দলিল প্রস্তুত করতে বললেন এবং নির্দিষ্ট ফর্ম পূরণ করে উক্ত দলিলসহ নিবন্ধন করার পরামর্শ করলেন। তাই বলা যায়, উদ্দীপকে নিবন্ধক জেলেদের উপবিধি দলিল প্রস্তুত করতে বলেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নিবন্ধক জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর