উদ্দীপকের মুক্তা ঘুমন্ত অংশীদার।
অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারদের দায় সব সময় অসীম এবং অন্যান্য অংশীদারদের মতো মুনাফার অংশ পায়। তবে এ ধরনের অংশীদারদের অবসরের সময় গণ বিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না।
উদ্দীপকের হীরা, মনি ও মুক্তা তিন বান্ধবী চুক্তির ভিত্তিতে একটি অংশীদারী ব্যবসায় গড়ে তুলেছেন। চুক্তি অনুযায়ী মুক্তা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবেন না। উক্ত প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়ে আসলেও বর্তমান সময়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। মুক্তার এ বিষয়টি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের মুক্তা ঘুমন্ত অংশীদার।