উদ্দীপকে বর্ণিত জনাব এনাম কীভাবে মুনাফা পাবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব এনাম অন্যান্য অংশীদারের ন্যায় সম মুনাফা পাবে।যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরুপ অংশীদার ব্যবসার অসীম দায় বহনে বাধ্য থাকে। অংশীদারি আইন অনুযায়ী এরূপ অংশীদার ব্যবসায়ের সমান মুনাফার অধিকারী।উদ্দীপকে দেখা যাচ্ছে একটি অংশীদারী ব্যবসা গঠিত হয়েছে। এনাম উক্ত ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ নেয় না। বছর শেষে এনাম সমান মুনাফা দাবি করে।এনাম এর সমান মুনাফা দাবী করা সম্পূর্ণ যৌক্তিক। ঘুমন্ত অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ে সমান মূলধন বিনিয়োগ করে এবং সমান দায়ও বহন করে।তাই সে অন্যান্য অংশীদারের ন্যায় সম মুনাফারও ভাগিদার।এনাম যদি সম মুনাফা না পায় তাহলে সে আদালতের আশ্রয়ও নিতে পারবে। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব এনাম অন্যান্য অংশীদারের ন্যায়ে সম মুনাফা পাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব এনাম কীভাবে মুনাফা পাবে? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর