মি. শহিদুল তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিস্টার শহিদুল তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করেছেন।সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন বলে।সমাজের বিভিন্ন পক্ষকে ঘিরেই ব্যবসা তার কার্যক্রম পরিচালনা করে।ব্যবসা মূলত শ্রমিক-কর্মচারীদের পরিশ্রমের ওপর টিকে থাকে। তাই তাদের উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা প্রদান করা ব্যবসায়ীদের দায়িত্ব।উদ্দীপকের জনাব শহীদুল একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের যথা সময় বেতন ও মজুরি প্রদান করেন। এছাড়াও বিভিন্ন উৎসবে বোনাস প্রধান ও বার্ষিক বনভোজনের আয়োজন করেন। তার এই কর্মকান্ডের ফলে শ্রমিক-কর্মচারীরা খুশি হচ্ছে।তাই বলা যায়, জনাব শহিদুল সমাজের শ্রমিক-কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. শহিদুল তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের কোন পক্ষের প…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর